বড়লেখার জালাল আহমদ পূনরায় জেলার সেরা করদাতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখার জালাল আহমদ পূনরায় জেলার সেরা করদাতা

  • বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: দ্বিতীয়বারের মতো মৌলভীবাজার জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার জালাল আহমদ। বুধবার ২৪ নভেম্বর  দুপুরে মৌলভীবাজার কর কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে তাকে সেরা করদাতার পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

সহকারী কর কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কর কমিশনার সৈয়দা নীলিমা আক্তারের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কর পরিদর্শক মোছাম্মাৎ জাকিয়া সুলতানা, আয়কর আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, আয়কর আইনজীবী মাহমুদুর রহমান, সেরা করদাতা জালাল আহমদ ও মুহিবুর রহমান কোকিল প্রমুখ।

Manual8 Ad Code

করদাতা সম্মাননা পাওয়া জালাল আহমদ বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা নির্বাচন করে সম্মানিত করায় পেশাগত কাজে তিনি আরও দায়িত্বশীল হবেন, এটি তাকে প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যাহা দেশ ও জনগণের কল্যাণে আসবে।’

Manual3 Ad Code

জালাল আহমদ ২০২০-২০২১ করবর্ষে জেলার সেরা করদাতা হয়েছেন। এর আগে ২০১৯-২০২০ কর বছরে জেলার সর্বোচ্চ তরুণ (৪০ বছর বয়সের নিচে) আয়কর প্রদাকারী হিসেবেও সেরা করদাতা নির্বাচিত হন। তিনি বড়লেখার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মিছবাহুল ইসলামের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!