বড়লেখায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ময়নুল হকের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিনের ওপর হামলা চালানোর চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে কর্মী-সমর্থক ও নির্বাচনের এজেন্টদের মাঠছাড়া করার অপচেষ্টা এবং ভোট কেন্দ্র দখলের হুমকি-ধমকি প্রদানের অভিযোগ উঠেছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দগ্রাম বাজারে নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিন এসব অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারণাকালে আমার গাড়ির সামনে ব্যারিকেড দিচ্ছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ময়নুল হকের নেতৃত্বে দা, লাঠিসোটা নিয়ে আমার কর্মী-সমর্থকদের বাড়িতে গিয়ে হামলার চেষ্টা চালানো হচ্ছে। নৌকা প্রার্থীর কর্মীরা আমার কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্রের আশে পাশে না যেতে হুমকি দিচ্ছে।

প্রকাশ্যে বলছে, প্রশাসন ও প্রিসাইডিং অফিসাররা তাদের হয়ে কাজ করবে। বহিরাগত লোক এনে ভোট কেন্দ্র দখল করে নৌকাকে বিজয়ী করবে। নৌকার চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক এলাকার সহজ সরল এক ব্যক্তিকে বাদি করে আমার নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ও যাদের এজেন্ট করবো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করিয়েছেন।

Manual3 Ad Code

আমি ও আমার কর্মী-সমর্থকরা স্বাভাবিকভাবে প্রচারণা করতে পারছি না। প্রায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। তিনি নিজের, পরিবারের ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা প্রদান এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা নিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কর্মকর্তা, র‌্যাব-পুলিশ ও বিজিবির দৃষ্টি আকর্ষণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!