বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে পাঠদান হাকালুকিতে তলিয়ে গেছে ধান, ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি নেতা মাছুম রেজা টানা বর্ষণ ও পাহাড়ি ঢল- বড়লেখায় বন্যার আশংকায় প্রস্তুত করা হয়েছে ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র বড়লেখা এনসিসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালন

  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উপজেলা পর্যায়ে শ্রেষ্ট পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এদের দুইজন জেলা শ্রেষ্ট জয়িতা নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও এবারের সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে উপজেলা পযৃায়ে শ্রেষ্ট জয়িতা রোকশানা বেগমের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, সফল জননী ক্যাটাগরির জয়িতা অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মীরা বালা দত্ত, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা শাহানাজ পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মার্গ্রেট সুমের, নতুন উদ্যমে জীবন শুরু করা জয়িতা ফেরদৌসী আক্তার সুহেলী প্রমুখ।

Manual6 Ad Code

এদিকে বড়লেখার দুই নারী জেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতা নির্বাচিত হছেনে। এরা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আদিবাসি তরুণী মার্গ্রেট সুমের ও সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে রোকশানা বেগম। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদেরকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!