শ্রীমঙ্গলে জনপ্রিয় ব্যান্ড দল জলের গানের কনসার্টে দর্শকরা আশাহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গলে জনপ্রিয় ব্যান্ড দল জলের গানের কনসার্টে দর্শকরা আশাহত

  • সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

Manual1 Ad Code

দীর্ঘ অপেক্ষার পর শেষে পর্যন্ত শ্রীমঙ্গলের মানুষজন সরাসরি জনপ্রিয় ব্যান্ড দল জলের গানের গান শুনতে পেরেছে। তবে মুল শিল্পী না আসায় অনেকেই আশাহত হয়েছেন। গতকাল রবিবার (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে বিকাল থেকে রাত ১২ টা পর্যন্ত এ কনসার্ট চলে। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গান উপভোগ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ আলহাজ্ব উপাধ্যক ড. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপ্িথত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মো: জাকারিয়া আহমদ। সাবক্ষনিক উপস্থিত থেকে অনুষ্ঠান তদারকি করেন আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

তবে ওই দিনও দীর্ঘ সময় প্রতিক্ষার পর রাত সাড়ে ৯ টায় জলের গানের শিল্পীরা মঞ্চে উঠেন। এর আগে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। বিকাল থেকে মানুষ প্রধান আর্কষন জলের গানের গান শুনতে উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হন এবং বেলা বাড়ার সাথে সাথে মাঠ দর্শকে প্রায় অর্ধেক পর্ণ হয়ে যায়। কিন্ত শেষ পর্যন্ত দর্শক আশাহত হয়ে নিজ নিজ গত্যব্যে ফিরে যান। কারণ জলেন গােেনর প্রধান শিল্পী রাহুল আনন্দ আসেন নি। তার কন্ঠে গান শুনা ও তাকে দেখাই দর্শকদের প্রধান আকর্ষন ছিল। জলের গানের শিল্পীরা গান শুরু কিছু সময় পর যখন রাহুল আনন্দ মঞ্চে না আসায় দর্শক যখন প্রায় নিশ্চিত হন, তখন প্রায় রাত ১০ টার পর দর্শকরা মাঠ ত্যাগ করতে শুরু করেন।

Manual6 Ad Code

উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষ্যে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা সংক্রামন বেড়ে যাওয়ার কারণে তখন এই অনুষ্ঠান টি স্থগিত করা হয়েছিল।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews