শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীমঙ্গলে ওয়ার্কার্স পার্টির মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীমঙ্গলে ওয়ার্কার্স পার্টির মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন

  • বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code
বিশেষ প্রতিনিধি , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ::
মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস বাহিনী দেশের বরেণ্য শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিকব্যক্তিত্বসহ বুদ্ধিজীবীদের পূর্ব প্রণীত নীলনকশা অনুযায়ী হত্যা করে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে শ্রীমঙ্গলে ‘বধ্যভূমি-৭১’ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পার্ঘ্য অর্পণ করে। সাধুবাবার বটতলী খ্যাত ‘বধ্যভূমি-৭১’ স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, পার্টির জেলা কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, পার্টির পৌর শাখার সভাপতি কমরেড শেখ জুয়েল রানা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন কুমার তাঁতী’র সন্তান (বড় ছেলে) তপন কুমার তাঁতী, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, এনটিভির সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ।
মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের লাল সালাম জানান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!