বড়লেখায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ক্বেরাত ও ইসলামি গজল সন্ধ্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ক্বেরাত ও ইসলামি গজল সন্ধ্যা

  • মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার রাতে মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে ক্বেরাত ও ইসলামি গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। চান্দগ্রাম বাজার গ্যালারী প্রাঙ্গণে ক্বেরাত ও ইসলামি গজল সন্ধ্যার আয়োজন করে যুবসমাজ চান্দগ্রাম।

Manual5 Ad Code

এতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জনপ্রিয় ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। ইসলামি নাশিদ পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, কলরবের জনপ্রিয় সংগীত শিল্পী আহমদ আব্দুল্লাহ, সবুজ কুড়ি লিল্পী গোষ্ঠির নির্বাহী পরিচালক মামুনুর রশীদ মামুন ও সদস্য মনজুর আহমদ, কলরবের শিল্পী ওমর ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজবাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, যুক্তরাজ্য প্রবাসী হাফিজ খয়রুল ইসলাম, সুনাম উদ্দিন, সরওয়ার উদ্দিন, মাহতাব উদ্দিন, মাওলানা আলী হোসেন, আবু বক্কর সিদ্দিক, কামাল উদ্দিন, তারেক আহমদ সুমন ও মুহিবুস সামাদ সাবু, স্পেন প্রবাসী রমিজুল ইসলাম, যুবসমাজ চান্দগ্রামের সদস্য সাইফুল ইসলাম, রিপন আহমদ, সাহেদ আহমদ, বিলাল আহমদ, মেহরাব হোসেন, রেদওয়ান আহমদ প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews