বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের আর্থিক অনুদান ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের আর্থিক অনুদান ও দোয়া মাহফিল

  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে শাহবাজপুর ইউনিয়নের লিচু বাগান এতিম খানা মাদ্রাসায় শুক্রবার বিকেলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী সাদিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক স্কুল শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মইনুল ইসলাম।

Manual3 Ad Code

সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সমন্বয়ক আজিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, সমাজসেবক মো. শামছুল ইসলাম সমছু, বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সমন্বয়ক ব্যাংকার আমিনুল ইসলাম বাবলু, বড়লেখা জুড়ী টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, উত্তর বড়লেখা ফ্রেন্ডস এসোসিয়েশনের অর্থ-সম্পাদক লন্ডন প্রবাসী আব্দুল আহাদ।

Manual1 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, টিম ফর কোভিড ডেথ’র সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, প্রবাসী জাবের আহমদ, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য সাইদুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর নূর, গ্রামের মুরব্বি আহমদ আলী, মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!