ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আকট-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আকট-১

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় যুবককে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করেছে ।
সোমবার রাত ১০ টার দিকে  আন্তজার্তিক মেইল পিলার ৯৪২ এর পাশে বাংলাদেশের অভ্যান্তরে ২০০ গজ উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তঘেষা গংগাহাট আজোয়াটারি এলাকায় এ ঘটনা ঘটে ।
আটক যুবকের নাম আনারুল শেখ (২১)। তিনি ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ।
পুলিশ ও সীমান্তবাসী জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে। সন্দেহজনকভাবে  ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান ।
পরে স্থানীয় হরেকৃষ্ণ চন্দ্র রায়সহ কয়েকজন মিলে ওই ভারতীয় যুবককে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হরেকৃষ্ণ চন্দ্র রায় মারাত্বক আহত হলে তাকে রাতেই ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, রাতে ওই এলাকার স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পরে মঙ্গলবার সকালে বিজিবি বাদী হয়ে  ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করলে আসামীকে দুপুর ১ টায় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!