বড়লেখায় পরাজিত মেম্বার প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

বড়লেখায় পরাজিত মেম্বার প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

  • বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :-বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে বুধবার (৫ জানুয়ারি) বিকেলে পরাজিত মেম্বার প্রার্থী বেলাল আহমদের বড়ভাই কৃষক হেলাল উদ্দিন (৫৫)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এর জেরে উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। কৃষক হত্যার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ আহত দুই সহোদরকে আটক করেছে। সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ, হাসপাতাল ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, তালিমপুর ইউনিয়নের খুঠাউরা গ্রামের পরাজিত ইউপি মেম্বার প্রার্থী বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নোশাদ বাড়ির পাশের রাস্তায় দাঁড়ানো ছিল। বিজয়ী ইউপি মেম্বার শাহীন আহমদের স্বজন আরজান আলী কটাইর ছেলে ছাদিকুর রহমান ও সফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নোশাদকে চাপা দেয়ার চেষ্টা চালায়। ঘটনার প্রতিবাদ করলে তারা রাস্তার পাশের বেড়ার বাঁশ তুলে নোশাদকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে নোশাদের চাচা হেলাল উদ্দিন মাঠ থেকে বাড়ি ফেরার পথে মেম্বার শাহীন আহমদের ভাই আজিদ আলী, সফর উদ্দিন ও ছাদিকুর রহমানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে হেলাল উদ্দিনকে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক হেলাল উদ্দিনের।

Manual6 Ad Code

এসময় উভয় পক্ষের সংঘর্ষে হিফজুর রহমান, হাফেজ নাজিম, রাজু আহমদ, শাহ আলম, শেখ ফরিদ, মনসুর আহমদ, ছাদিকুর রহমান, সফর উদ্দিন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

Manual3 Ad Code

হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ হাসপাতাল থেকে সফর উদ্দিন ও ছাদিকুর রহমানকে আটক করেছে। নিহত হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!