বড়লেখায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ডিভিশন। মঙ্গলবার দিনব্যাপী পৃথকভাবে তারা শীতবস্ত্র ও চিকিৎসাসেবা প্রদান করেছে। ৩৪ বাংলাদেশ ইনফ্রেন্ট্রি রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধানে বড়লেখা সরকারি কলেজ মাঠে সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও পরামর্শ প্রদান করে। অন্যদিকে দাসের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে প্রায় ৫০০ দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদি হাসান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, দাসেরবাজার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, ইউপি সদস্য আব্দুর রহমান, স্বপন বিশ্বাস, দিলীপ বিশ্বাস, রুহুল আমিন বাহার, আব্দুস শুক্কুর, আব্দুল মুকিত প্রমুখ।

Manual7 Ad Code

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশব্যাপী মাঠ পর্যায়ে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিহনী প্রধানের নির্দেশে সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী বড়লেখায় দুস্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!