কমলগঞ্জে অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই । রবিবার (১৬ জানুয়ারী) দুপুরে আদমপুর ইউনিয়নের নতুনবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এ পল্লী চিকিৎসক নুরুল ইসলাম, জইমত মিয়া, মামন মিয়া ও সালাম মিয়ার ফার্ম্মেসী, রেস্তোরা, মুদী দোকানসহ ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। আসবাবপত্র,্ ঔষধ ও মালামাল মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

Manual6 Ad Code

চিকিৎসক নুরুল ইসলাম জানান, জীবিকার একমাত্র অবলম্বন ফার্ম্মেসীর সব কিছু পুড়ে যাওয়ায় হয়ে দিশেহারা। অগ্নিকান্ডে অন্যান্য দোকান ছাড়াও ফার্ম্মেসীর সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান। ঘটনার সাথে ফায়ার সার্ভিসে বারবার ফোন দিলে কেউ রিসিভ করে নি। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চাইলে প্রায় এক ঘন্টা পর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এ সময়ের মধ্যে এলাকাবাসীরা আগুণ নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজিত কুমার সিংহ ফোন রিসিভ না করার অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি কিছু মালামালও আগুনের কবল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছালে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি থেকে ক্ষতির পরিমান কম হতো বে এলাকাবাসীর ধারণা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!