বড়লেখায় সালিশে দেনাদারের সন্ত্রাসী হামলায় আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সালিশে দেনাদারের সন্ত্রাসী হামলায় আহত ৩

  • রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখায় সালিশ বৈঠকে টাকা পাওনাদারের ছোটভাইকে হত্যার চেষ্টা চালিয়েছে দেনাদার ছয়ফুল ইসলাম। গুরুতর আহত কায়েস আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় চাচাকে বাঁচাতে গিয়ে ছয়ফুলের সন্ত্রাসী হামলায় আহত হয় দুই ভাতিজা রুমান আহমদ ও সাউদ আহমদ। ঘটনাটি শনিবার বিকেলে উপজেলার সুজানগর ইউপির বাঘমারা গ্রামে সালিশ জায়েদ আহমদের বাড়িতে ঘটেছে। এব্যাপারে রাতেই হামলাকারী ছয়ফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Manual1 Ad Code

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর সুজানগর গ্রামের দুবাই প্রবাসী কবির আহমদ কাজল বাঘমারা গ্রামের তছব্বির আলীর ছেলে ছয়ফুল ইসলামকে প্রায় ৩ বছর পূর্বে ৫ হাজার টাকা ধার দেন। দীর্ঘদিন ধরে সে টাকা পরিশোধ করছে না। এব্যাপারে শনিবার বিকালে বাঘমারা গ্রামে সালিশ বৈঠক বসে। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ দেনাদার ছয়ফুল ইসলাম পাওনাদার কবির আহমদ কাজলের ছোটভাই কায়েছ আহমকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে কায়েছের মাথায় মারাত্মক জখম হয়। এসময় চাচাকে বাঁচাতে এগিয়ে গেলে ছয়ফুলের সন্ত্রাসী হামলায় দুই ভাতিজা রুমান আহমদ ও সাউদ আহমদ আহত হন। এ সন্ত্রাসী হামলার ঘটনায় আহত কায়েছ আহমদ শনিবার রাতে ছয়ফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Manual3 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এব্যাপারে রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চালাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!