বড়লেখায় হাসপাতালের জরুরি বিভাগের সস্মুখ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় হাসপাতালের জরুরি বিভাগের সস্মুখ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখের গাড়ী পার্কিংস্থল থেকে বুধবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে প্রকৃতির ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনের গাড়ি পার্কিংস্থলের একটি স্থানে হাসপাতালের কর্মচারীরা এক যুবককে (৩৮) পড়ে থাকতে দেখেন। জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে লোকটি মৃত ঘোষণা করেন। কিন্তু কেউ তার পরিচয় সনাক্ত করতে পারেননি। তবে মৃত যুবক মুসলিম হিসেবে নিশ্চিত হওয়া যায়। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে পুলিশ মৌলভীবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন সম্পন্ন করেছে।

Manual8 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অজ্ঞাতনামা যুবকের লাশের ময়না তদন্ত শেষে মৌলভীবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ও অসুখ বিসুখে আক্রান্ত ছিল।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!