বড়লেখায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওছার আহমদের বিরুদ্ধে স্থানীয় জনৈক তাজ উদ্দিন কর্তৃক কুরুচিপূর্ণ অপপ্রচার, মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় দক্ষিণভাগ বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

হাফেজ আনছার মাজহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, ইউপি মেম্বার মুহিবুর রহমান কামাল, মাওলানা আনোয়ার হোসাইন, সমাজসেবক মইন উদ্দিন, ফজলুর রহমান, আব্দুল মতিন, ফয়সল রানা, শরিফ আহমদ, কামিল হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা বলেন, প্রবাস ফেরৎ তাজ উদ্দিন উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসা অধ্যক্ষ কাওছার আহমদসহ এলাকার বিশিষ্টজনের বিরুদ্ধে প্রায় ৩ বছর ধরে উদ্দেশ্যমুলকভাবে বিভিন্ন মাধ্যমে মানহানীকর অপপ্রচার, আদালতে মিথ্যা মামলা দায়ের, সরকারের বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ দিয়ে হয়রানী করছেন। ইতিপূর্বে তার এসব অভিযোগ আদালত ও পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এরপরও তিনি কুচক্রী মহলের প্ররোচনায় মাওলানা কাওছারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। নানাভাবে ভয়ভীতি ও মাদ্রাসা থেকে অপসারনের হুমকি দিচ্ছেন। জনৈক তাজ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews