বড়লেখায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক আটক

  • সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক গৃহবধু। ঘটনাটি উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে শনিবার মধ্যরাতে ঘটেছে। পাশবিকতার শিকার গৃহবধুর ছোটভাই ভাই থানায় ধর্ষণ মামলা করলে রোববার রাতে ধর্ষক আলী হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। সে একই গ্রামের হবিব আলীর ছেলে ও তিন সন্তানের জনক। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। শনিবার রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরের টয়লেটে যান। সেখানে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আলী হোসেন (২৮) গৃহবধুকে ঝাপটে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রোববার দুপুরে নির্যাতিত গৃহবধুর ছোটভাই ধর্ষক আলী হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গৃহবধু ধর্ষণ মামলার গ্রেফতার আসামি আলী হোসেনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!