বড়লেখায় অটোরিকশা চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় অটোরিকশা চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

  • মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার সন্ধায় দ্রুতগতির সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ ব্যবসায়ি আব্দুর রবের (৩৫) মৃত্যু ঘটেছে। তিনি পৌরশহরের ‘লিবাস’ ডিপার্টমেন্টাল নামক একটি ষ্টোরের মালিক ও উপজেলার শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে কুলাউড়া-চান্দগ্রাম সওজ রাস্তার পানিধার নামক স্থানে ।

Manual5 Ad Code

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পানিধার নামক স্থানে বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একজন মোটসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তার পার্শে পড়ে থাকা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী আব্দুর রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা নিহতের লাশ শনাক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!