বড়লেখায় প্রাণিসম্পদ প্রদর্শণী : ‘সোনার বাংলা’ ষাড় সেরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় প্রাণিসম্পদ প্রদর্শণী : ‘সোনার বাংলা’ ষাড় সেরা

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এলডিডিপি’র সার্বিক সহযোগিতায় বুধবার দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা রেলওয়ে যুব সংঘ মাঠে প্রধান অতিথি হিসেবে প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। উক্ত প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন অঞ্চলের ডেইরি খামারিরা ৪০টি স্টল খুলেন।

প্রদর্শণীর সমাপনি অনুষ্ঠানে সেরা নির্বাচিত খামারিদের পুরস্কার বিতরণের সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। খামারি সাহাব উদ্দিনের ব্রাহামা ক্রস জাতের ১৮ মন ওজনের ষাড় ‘সোনার বাংলা’ সেরা স্টলে পুরস্কার অর্জন করেছে।

Manual1 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সার্ভিস প্রোভাইডার রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাংবাদিক আব্দুর রব, জেলা যুবলীগের সহসভাপতি সুমন আহমদ, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ডেইরি খামার মালিক সাহাব উদ্দিন, আমির হোসেন । স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!