শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ প্রদর্শনীর অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ প্রদর্শনীর অনুষ্ঠিত

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পযৃায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ছে। বুধবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ফিল্ড এসিস্ট্যান্ট মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুছ ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতি: দা:) ডা. মো. শাহিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশীদ প্রমূখ।

অতিথি স্থানীয় সংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনার সরকার পর্যাপ্ত পুষ্টির যোগান ও দেশের মানুষকে সবল জাতি হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে।

Manual2 Ad Code

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মেডিসিন, গবাদী পশু, পাখি, কবুতরসহ ৩০টি স্টল অংশগ্রহণ করে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!