ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code
 কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ ফেব্রুয়ারি বুধবার “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ‍্যক‍ে সামনে রেখে  দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি খামারীরা তাদের প্রাণি প্রদর্শন করে।
সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার ও বিশেষ অতিথি ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ ।
আরও বক্তব‍্য রাখেন ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাংবাদিক এমদাদুল হক, খামারী আশরাফুজ্জামান প্রমূখ। সভায় স্বাগত বক্তব‍্য রাখেন ভেটেরিনারী সার্জন ডাঃ মাহমুদুল হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সাংবাদিক রতি কান্ত রায়, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!