আত্রাই পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরে পেলেন বাবা-মা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাই পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরে পেলেন বাবা-মা

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual2 Ad Code

নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কমলমতি শিশু সবুজ মিয়া (৮) ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।

Manual4 Ad Code

সোমবার বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ শিশু সবুজ মিয়াকে তার বাবা শফিকুল ইসলামের হাতে তুলে দেন।

জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট শিশু সবুজ মিয়া কান্নাকাটি করতে থাকে। বিষয়টি এলাকার লোকজন দেখতে পেয়ে তার সাথে কথা বলে তার বাড়ি ব্রাম্মনবাড়িয়া। সে তার বাবা- মায়ের কাছে যেতে চাই। পরে এলাকাবাসী আত্রাই থানা পুলিশকে খবর দিলে শিশু সবুজকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, হারিয়ে যাওয়া শিশু সবুজ মিয়াকে থানায় নিয়ে আসার সাথে সাথে তাকে রাতের খাবার খাওয়ানোর পর তার নাম পরিচয় শুনে তার পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে সোমবার বিকালে তার বাবার হাতে তুলে দেয়া হয় কোমলমতি শিশু সবুজকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!