কমলগঞ্জে বাক প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার : আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বাক প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার : আটক ১

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে এক বাক প্রতিবন্ধী যুবতী(২০)-কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনার ২দিন পর বিষয়টি প্রকাশ হওয়ায় ধর্ষণের সাথে জড়িত সন্দেহে রাশীদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। নির্যাতিত যুবতী মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছে। গত সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় ঘটলেও ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে মৌখিক অভিযোগে কমলগঞ্জ থানা পুলিশ ধর্ষণের সাথে জড়িত রাশিদ আলীকে বাড়ি থেকে আটক করেছে। আটক রশীদ আলী আদমপুরের বনগাঁও গ্রামের বারাম মিয়ার ছেলে।

Manual3 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়া পুত্র রাশীদ আলী প্রতিদিন মতো কেওয়ালীঘাট এলাকার নিজ ক্ষেতে কাজ করছিল। তখন ওই এলাকায় ঘুরতে গিয়ে ছিল কেওয়ালীঘাট গ্রামের মৃত মোতালিব মিয়ার বাকপ্রতিবন্ধী যুবতী মেয়ে (২০)। একা পেয়ে রাশীদ মিয়া ফুসলিয়ে বাঁশ ঝাড়ের পাশে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ হয়। পরে রাশীদের পরিবারসহ স্থানীয় প্রভাশালী মহল বিষয়টি দেখে দিবে বলে সময়ক্ষেপন করে। বুধবার সকালে চিকিৎসার জন্য মৌলবীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি হয়েছে মেয়েটি। ধর্ষণের বিষয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানাকে মৌখিক অভিযোগ দিলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথের নেতৃত্বে কাঠ ব্যবসায়ী সেজে অভিযান চালিয় বনগাঁও গ্রামের নিজ বাড়িতে লুকিয়ে থাকা অভিযুক্ত রাশীদ আলী (৩৫)কে বিকালে আটক করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ, জানান, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ধর্ষণকারীকে আটক করেছি। এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের সাথে জড়িত রাশীদ আলীকে পুলিশ আটক করা হয়েছে। মেডিকেল রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!