কমলগঞ্জের চা-বাগান থেকে বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জের চা-বাগান থেকে বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান থেকে অক্ষত অবস্থায় বিপন্ন বনরুই উদ্বার করেছে বনভিাগ। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ টিম বুধবার দুপুরে সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান হতে একটি বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করেছেন। বর্তমানে বনরুইটি লাউয়াছড়ার জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষনে রয়েছে। উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশিদ, ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সদস্যরা।

Manual8 Ad Code

স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, গত মঙ্গলবার বনরুইটি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় এসেছিলো। সেখানে লোকজন প্রাণটিকে অসুস্থ ভেবেছিলো। তখন প্রাণীটিকে অসুস্থ্য ভেবে ফুলবাড়ি এলাকার চন্দন বাউরির ছেলে বুধা বাউড়ি প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে রাখে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর কাছে তথ্য এলে বন বিভাগ আমাদের নিয়ে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আমরা প্রথমে ক্রেতা সেজে বন বিভাগের আগে সেখানে গিয়ে প্রাণীটির সন্ধান করি। যেন বনবিভাগের লোকজনকে দেখে ভয় পেয়ে প্রাণীটিকে গ্রামের মানুষ কিছু করতে না পারে। প্রাণীটি পাওয়ার সাথে সাথে আমরা বনবিভাগকে জানালে তারাও সাথে সাথে সেখানে গিয়ে বনরুইটি উদ্ধার করেন। যারা এটি আটকে রেখেছিলো তাদের উদ্দেশ্যও খারাপ ছিলো না। তারা অসুস্থ্য ভেবেই প্রাণীটিকে এনে বাড়িতে রেখেছিলো।

Manual5 Ad Code

বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বনরুই উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনরুইটি এখন মোটামোটি সুস্থ রয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রেখে বনে বনরুইটি অবমুক্ত করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!