লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস গ্রন্থের মোড়ক উন্মোচন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস গ্রন্থের মোড়ক উন্মোচন 

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual3 Ad Code
নিজস্ব প্রতিনিধি ::
উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর জেলাবাসীর আচার-আচরণ কৃষ্টি-কালচার সাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ- লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয় সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় বইমেলা উপলক্ষে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কম্পট্রোলার অডিট জেনারেল কেএম সিরাজুল মুনীর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন দিকদর্শন প্রকাশনী লিমিটেড ও গ্রন্থকুটির এর কর্ণধার এবং উক্ত গ্রন্থের প্রকাশক রতন চন্দ্র পাল, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক কমল কুমার সাহা, আসমা জাহান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস গ্রন্থের লেখক গবেষক কবি ও বিশিষ্ট কলামিস্ট অ আ আবীর আকাশ।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে লেখক জানান- এক যুগের বেশি সময় ধরে রসের ফোঁটার মতো তিল তিল করে জমানো তথ্যের আয়োজনে বইটি পরিপূর্ণতা পেয়েছে। লক্ষ্মীপুর জেলার পরোতে পরোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের মুখে মুখে কবিতা পুথি গান ধাঁধা জারি সারি লোকগীতি ভাটিয়ালি লোককাহিনী।  এসব পল্লী সাহিত্যের রস ও রত্ন সংরক্ষণের অভাবে হারিয়ে যায়। পল্লিসাহিত্য সংরক্ষণের টান অনুভব করেই লক্ষ্মীপুর গ্রাম-গঞ্জ চর-চরাঞ্চল নদীরপাড় দীপের  মানুষের জীবনমান সুখ দুঃখ ভালো মন্দ আচার-আচরণ প্রচলিত নানা রকম বিশ্বাস নিয়ে গবেষণা করে লেখা লক্ষ্মীপুরের লোকসাহিত্য সংস্কৃতি ও বিশ্বাস বইটি।
প্রধান অতিথি কে এম সিরাজুল মুনীর বলেন-বইটি লক্ষ্মীপুর জেলা ও জেলাবাসীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বইটি গবেষণার বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই অসামান্য গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে জেলার একমাত্র কিশোর মুক্তিযোদ্ধা কে এম মাজহারুল মনির সবুজকে। উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমরা বইটির সফলতা ও লেখকের দীর্ঘায়ু কামনা করি।
বিশেষ অতিথি প্রকাশক রতন চন্দ্র পাল বলেন-অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বইটির প্রকাশক হতে পেরে আমি গর্বিত। লেখক অ আ আবীর আকাশ অত্যন্ত যত্ন নিয়ে এক যুগের বেশি সময় ধরে বইটির রসদ যুগিয়েছেন। আমি তার মঙ্গল কামনা করি।
বইটির প্রয়োজনীয়তা কখনোই ফুরিয়ে যাবে না বলেও তিনি এসময় মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!