বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারিকে মারধর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারিকে মারধর

  • বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

লাইন ভেঙ্গে টিকা নিতে না দেয়ায়

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইন ভেঙ্গে জোরপূর্বক করোনা ভ্যাকসিন নিতে না দেয়ায় অফিস সহকারি প্রণব চন্দ্র দাসকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছে মাশরাফি আলম মাহীর নেতৃত্বে ৭/৮ যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় হাসপাতালের জরুরী বিভাগের সামনে। এ ঘটনায় আহত হাসপাতাল কর্মচারি ঘটনাকারী মাশরাফি আলম মাহীকে প্রধান ও ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফোটেজ দেখে পুলিশ অন্যান্য হামলাকারীদের সনাক্তের চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আহত হাসপাতাল কর্মচারির অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের তৃতীয় তলায় ১২ বছর থেকে ১৭ বছর বয়সিদের করোনার প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলছিল। দুপুরের দিকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের যুবক মাশরাফি আলম মাহী ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা নিতে লাইন ছাড়াই বুথে প্রবেশ করে অপেক্ষমানদের পেছনে ফেলে তাকে টিকা দিকে জোরজবদস্তি চালায়। এসময় অফিস সহকারি প্রণব চন্দ্র দাস তাকে লাইনে যেতে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সে অফিস সহকারি প্রণব চন্দ্র দাস, টিকা কার্যক্রমে নিয়োজিত সিস্টার ও ব্রাদারদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হাসপাতালের নিচে চলে যায়। প্রায় আধঘন্টা পর মাশরাফি আলম মাহী প্রণব দাসকে ডেকে হাসপাতালের নিচে নামিয়ে আরো ৭/৮যুবকসহ তাকে বেধড়ক পেটাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা প্রণব দাসকে তাদের কবল থেকে উদ্ধার করেন।

Manual3 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস জানান, জোরপূর্বক টিকা নিতে ব্যর্থ হয়ে কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে তার হাসপাতালের এক কর্মচারিকে ব্যাপক মারধর করেছে। এতে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলার ঘটনায় আহত অফিস সহকারি প্রণব চন্দ্র দাস থানায় অভিযোগ করেছেন।

Manual5 Ad Code

থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, হাসপাতাল কর্মচারীকে মারধরের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফটেজ দেখে অন্যান্য আসামীদের সনাক্তের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!