বড়লেখায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা টাকা লুটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা টাকা লুটের অভিযোগ

  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখায় ঋণের টাকা পরিশোধ করতে বোনের বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা ও টাকা লুটের শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ ফারুক আহমদ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ন’টার দিকে উপজেলার সুজাউল চন্ডীনগর গ্রামে। আর্তচিৎকারে স্বজন ও এলাকাবাসী আহত হাফেজ ফারুক আহমদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে তিনি এক দৃর্বৃত্তের নাম উল্লেখ ও আরো দুইজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাফেজ ফারুক আহমদ মাস দেড়েক আগে স্থানীয় কাঠ ব্যবসায়ি কামাল আহমদের নিকট বসত বাড়ির বিভিন্ন প্রজাতির দ্ইু লাখ টাকার গাছ বিক্রি করেন। ওই টাকায় তিনি ছেলেকে মধ্যপ্রচ্যে পাঠান। কামাল আহমদ ২০-২৫টি গাছ কেটে নেওয়ার পর প্রতিবেশির আপত্তিতে অবশিষ্ট গাছ নেওয়া বন্ধ করে দেন। টাকা ফেরতের চাপ দেওয়ায় তিনি দিশেহারা হয়ে ওঠেন। কামালের চাপে হাফেজ ফারুক আহমদ আপন বোনের কাছে টাকা ধার চান। বৃহস্পতিবার রাতে জুড়ীর কচুরগুল বোনের বাড়ি থেকে দেড় লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে আসতেই রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। গলায় মাফলার পেছিয়ে তাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তারা সাথে থাকা দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

Manual2 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, হামলা ও টাকা লুট সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত শুরু করেছেন। পাশাপাশি আসামী গ্রেফতারেরও চেষ্টা চালাচ্ছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!