শ্রীমঙ্গলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল :::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ সোমবার বিকালে স্বপন মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুস সালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ও এসআই মো. ফরিদ মিয়া, এএসআই নজরুল ইসলাম, আকরাম আলী এবং সঙ্গীয় ফোর্সসহ শহরের হবিগঞ্জ রোডস্থ দেববাড়ি রাস্তার বিপরীতে কাছিম উল্লাহর মার্কেট ও বাসায় এক অভিযান চালানো হয়।

Manual2 Ad Code

এ সময় বাড়িটির ছাদে পানের বক্সের ভেতর থেকে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার মাধবপাশা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামি স্বপন মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিল।

Manual2 Ad Code

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের (পিপিএম বার) নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপারের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews