ক্যান্সারে মৃত্যু হলো বড়লেখার সিনিয়র স্কাউট সদস্য সাদেকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ক্যান্সারে মৃত্যু হলো বড়লেখার সিনিয়র স্কাউট সদস্য সাদেকের

  • বুধবার, ২ মার্চ, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের ডিগ্রি (পাস) ২য় বর্ষের শিক্ষার্থী ও দুর্বার মুক্ত স্কাউট দলের সিনিয়র সদস্য সাদেক আহমদ (২৫) ক্যান্সার আক্রান্ত হয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। বুধবার (০২ মার্চ) সকাল সাড়ে ছয়টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সাদেক উপজেলার তালিমপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। এদিকে তরুণ স্কাউট সদস্য সাদেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

জানা গেছে, সাদেক দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় তার অবস্থার কোনো উন্নতি হয়নি। বুধবার সকাল সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। বুধবার আসরের নামাজের পর তালিমপুর বড়মসদিজ প্রাঙ্গণে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন জানান, দুর্বার মুক্ত স্কাউট দলের সিনিয়র সদস্য সাদেক খুব ভালো ও পরোপকারী ছিল। সে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিল। তার আকস্মিক মৃত্যুতে তিনি শোকাহত। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!