কমলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর। প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থানার উপ পরিদর্শক দিপক সরকার, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য সুবর্ণা আক্তার চৌধুরী, চৌধুরী তানজিয়া ইসলাম মুন। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জায়েদা বেগম আঁখি, শিক্ষার্থী শিমু আক্তার প্রমুখ।

Manual4 Ad Code

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চ ও নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহম্মদ আলমগীরকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়। পরে কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!