বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

  • সোমবার, ১৪ মার্চ, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

বড়লেখায় ১৬৫ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার ইয়াকুবনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, পৌরসভার মহুবন্দ এলাকার রুহিন আহমদ টনি (২৮), ইয়াকুবনগর এলাকার সাজু আহমদ (২৮) ও একই এলাকার আকিব আহমদ (২০)। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। রোববার দুপুরে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual2 Ad Code

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর এলাকার মাদক কারবারি সাজু আহমদের বসতঘরে অভিযান চালায়। এসময় সেখানে রুহিন আহমদ টনি ও আকিব আহমদকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা প্যাকেটজাত করতে দেখা যায়। পরে পুলিশ তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা জব্দ করে তিনজনকেই গ্রেফতার করে।

বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস জানান, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়। ওই মামলায় রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!