শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এমপি হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এমপি হেলাল

  • সোমবার, ২১ মার্চ, ২০২২

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রসহ সকল অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ বলে মন্তব্য করেছেন নওগাঁ-৫ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

Manual6 Ad Code

তিনি বলেন, এ দেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মতো মৃত্যুভয়কে উপেক্ষা করে তার সুযোগ্য কন্যা সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুসহ দেশের উন্নয়নে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন- তা বর্তমান বিশ্বে রোল মডেল।

Manual7 Ad Code

রবিবার সকালে উপজেলার ভবানীপুর বাজার প্রাঙ্গনে পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্য নিম্ন আয়ের মানুষের নিকট সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির ব্যক্তব্যে এমপি আনোয়ার হোসেন হেলাল এসব কথা বলেন।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে¡ এসময় উপস্থিত ছিলেন ১নং সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ, ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মো.হাফিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা.সামসুন নাহার রনী, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সামছুল আলম, সাধারণ সম্পাদক মো.মোফাজ্জল হোসেন সন্দেশ, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন প্রমূখ।

উল্লেখ্য সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলায় ১০ হাজার ৮শত ৪০ জন সুবিধাভোগি এই সুবিধার পাবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩১ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিলের মধ্যে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!