কুড়িগ্রামে ক্লিনিকে জোড়া লাগা দুই শিশুর জন্ম  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে ক্লিনিকে জোড়া লাগা দুই শিশুর জন্ম 

  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

Manual8 Ad Code

মো: বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ::
কুড়িগ্রাম জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে ফুটফুটে দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাসরিন বেগম (২৬) নামে এক প্রসূতি মা। তবে, তা কনজয়েনড টুইন বেবি বা সংযুক্ত জমজ শিশু।
সোমবার (২১ মার্চ) দিনগত রাতে কুড়িগ্রাম শহরের খান ক্লিনিকে সিজারের মাধ্যমে জোড়া লাগা দুই শিশুর জন্ম হয়। কন্যা শিশু দুটির শরীরে কোমরের অংশে জোড়া লাগা অবস্থায় জন্ম হয়েছে।
Manual3 Ad Code

সংযুক্ত জমজ শিশু দুটির প্রসূতি মা নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের দুরপাল্লার বাস পরিবহন কাউন্টার ম্যানেজার রানা মিয়ার স্ত্রী।
Manual4 Ad Code

ক্লিনিক সুত্রে জানা যায়, প্রসূতি মা নাসরিনকে সোমবার (২১ মার্চ) ক্লিনিকে ভর্তি করানো হলে রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগা দুই কন্যা শিশুর জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ রয়েছেন।
তবে চিকিৎসকরা জানান, বর্তমানে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব যেতে পারে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ জানান, ইতোমধ্যে বাংলাদেশে ২-৩টি জোড়া লাগা শিশুর অস্ত্রোপাচার হয়েছে এবং এর মধ্যে একটি শিশুর সফল অপারেশনও সম্পন্ন হয়েছে। কুড়িগ্রামের এই শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা ভালো সমাধান দিতে পারবেন। এটিকে কনজয়েনড টুইন বেবি বা সংযুক্ত জমজ শিশু বলা হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!