শ্রীমঙ্গলে বুধবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহ ব্যাপী আরটিআই ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

শ্রীমঙ্গলে বুধবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহ ব্যাপী আরটিআই ক্যাম্পেইন

  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

‘‘ তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী কাল বুধবার (২৩ মার্চ) থেকে শুরু হচ্ছে সাপ্তাহ ব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ (আরটিআই ক্যাম্পেইন) বিষয়ক সচেতনামুলক প্রচারণা। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সাপ্তাহ ব্যাপী এ বিশেষ ক্যাম্পেইন পালন করা হবে।

Manual5 Ad Code

বুধবার উপজেলার সরকারের ৩৪ টি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল স্টাডি প্রতিবেদন এর ভিত্তি করে তথ্য বোর্ড, তথ্য প্রদানকারী কর্মকর্তার নামফলক হালনাগাদ এবং সিটিজেন চার্টার আপডেট বিষয়ে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও সকল সরকারী অফিস, সাংবাদিকবৃন্দসহ অ্যাডভোকেসি সভা আয়োজন এবং আরটিআই ক্যাম্পেইন উদ্বোধনীর মাধ্যমে সাপ্তাহ ব্যাপী কর্মসুচি শুরু হবে। এছাড়াও সাপ্তাহ ব্যাপী কর্মসুচিতে আরটিআই ক্যাম্পেইন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ক্যাম্পাসে তথ্য অধিকার আইন এর বিল বোর্ড স্থাপন, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্কÑ১, দ্বারিকা পাল মহিলা কলেজ ও উপাধ্যক্ষ্য আব্দুস শহীদ কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনাতা তৈরীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক আলোচনা সভা ও অরিয়েন্টেশন এবং কুইজ প্রতিযোগীতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লে´, সাব-রেজিষ্ট্রার অফিস এবং উপজেলা ভূমি অফিসের সকল সেবা প্রত্যাশীদের আরটিআই ক্যাম্পেইন, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্কÑ২ এবং ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়র পরিষদের সেবাগ্রহিতাদের নিয়ে ইউনিয়ন পরিষদের সেবা বিষয়ক তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনা তৈরী এবং তথ্যপত্র বিতরণ করা হবে।

Manual8 Ad Code

আরটিআই ক্যাম্পেইনের আহবায়ক সাংবাদিক সৈয়দ নেসার আহমদ জানান, টিআইব’র সহযোগীতায় স্থানীয় জনসাধারণের মাঝে সরকারের একটি ভালো উদ্যোগ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতনতা সৃস্টিতে কাজ করে যাচ্ছেন।

টিআইবি’র শ্রীমঙ্গল এরিয়া কোÑঅডিনেটর পারভেজ কৈরী বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনগণ এখনো জানেনা। এর বহুল প্রচার প্রসারের ঘাড়তি রয়েছে। এই আইন টা সর্ম্পকে জনগন যদি জানতে পারে. বুঝতে পারে, তা হলে প্রত্যোকটা অফিসের তথ্য মানুষের হাতের কাছে পৌছে যাবে। আর এই তথ্য পৌছে দেওয়ার কাজটাই করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের একান্ত প্রচেষ্ঠায় সনাক টিআইবি শ্রীমঙ্গল। এছাড়াও উপজেলার সরকারের ৩৪ টি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল সময়ে সময়ে হালনাগাদ (আপডেট) হচ্ছে না। এগুলো হালনাগাদ করা খুবই জরুরী। এব্যাপার টায় স্থানীয় উপজেলা প্রশাসন সদয় দৃস্টি দিবেন আশা করছেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!