আর্ন্তজাতিক নারী দিবস চা বাগানে নারী ও কিশোরীদের সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আর্ন্তজাতিক নারী দিবস চা বাগানে নারী ও কিশোরীদের সম্মেলন

  • রবিবার, ২৭ মার্চ, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানের নারী ও কিশোরীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭মার্চ) দুপুর ২টায় উপজেলার শ্রীমঙ্গল মহসিন অডিটরিয়ামে চা বাগানের নারী ও কিশোর ‘আমরা পারবো’ সংঘের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফ্যামের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্টিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্সের উপ-পরিচালনক মোহাম্মদ তারেকুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এনামুল হাবীব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মৌলভীবাজারের উপ-পরিচালক মল্লিকা দে, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি ও শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, অক্সফাম প্রকল্প পরিচালক মাহমুদা সুলতানা।

Manual3 Ad Code

বক্তব্য রাখেন, অক্সফাম প্রোগ্রাম অফিসার মো. তারেক আজিজ, মো. জাহিদুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, সাতগা চা বাগানের ব্যবস্থাপক আব্দুল মতিন, চম্পা রানী দে, চান্দপুর চা বাগানের চা শ্রমিক সন্ধা রানী ভৌমিক, রাজঘাটের চা শ্রমিক লাকি বেগম, কিশোরী কাজল উড়াং, লিপি আক্তার প্রমুখ।

Manual5 Ad Code

সম্মেলন শেষে অতিথিদের উপস্থিতিতে চা-বাগানের নারী ও কিশোর ‘আমরা পারবো’ সংঘের আয়োজনে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!