পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার হলো না বড়লেখার জাহিদুলের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার হলো না বড়লেখার জাহিদুলের

  • বুধবার, ৩০ মার্চ, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নতুন পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরা হল না বড়লেখার যুবক জাহিদুল ইসলামের (২৪)। দ্রুতগামি সিএনজি চালিত অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবার্টী এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। নিহত জাহিদুল ইসলাম বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। রাজনগর থানা পুলিশ অটোরিকশা চালককে আটক করেছে।

জানা গেছে, বুধবার সকালে জাহিদুল ইসলাম পাসপোর্ট আনতে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। সেখান থেকে পাসপোর্ট গ্রহণ করে বাড়ি ফিরছিলেন। গোবিন্দবাটী এলাকায় বিপরীত দিক থেকে ছুটে একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুতগতিতে জাহিদুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আটোরিকশা চালককে আটক করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!