ব্রাহ্মণবাড়িয়ায় কমলগঞ্জের যুবককে গুলি করে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কমলগঞ্জের যুবককে গুলি করে হত্যা

  • সোমবার, ৪ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমন (২৮) কে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত আতিকুর রহমান সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। এদিকে সুমনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুও ঘটনায় কমলগঞ্জের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সুমনের মাসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ছে।

Manual6 Ad Code

নিহত সুমনের বৃদ্ধ মা রহিমা খাতুন ছেলেকে গুলি করে হত্যার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি সুমন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এদিকে সুমন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুমনের সহযোগি সোহেল মিয়াসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক সোহেল কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।ৎ

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। সোমবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার পর সঙ্গে সঙ্গেই কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়রা বলেন, সুমন খুব ভালো ছেলে ছিলেন। গত ৮/১০ বছর ধরে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে বসবাস করে আসছেন তিনি। বাজারে তাঁর একটি ফার্নিচার দোকান আছে। আগের দিন রাতে তাঁর দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার ভোরে তাঁকে গুলি করে হত্যা করে।

পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান, প্রথম রোজার সেহরির পর তাঁর দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর সোমবার ভোরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা।

Manual3 Ad Code

কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল নবীনগর থানা থেকে এ প্রতিনিধিকে জানান, সুমনের মরদেহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিজ এলাকায় পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

এ ঘটনায় সুমনের সহযোগি সোহেলসহ ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে নবীনগর থানায় নিয়ে এসেছে। পৌর কাউন্সিলর আরো জানান, ময়নাতদন্তে নিহত সুমনের শরীরে বন্ধুকের গুলি নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!