বড়লেখায় ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু : আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু : আহত ৪

  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও যাত্রীসহ আরো চারজন আহত হয়েছেন। তবে তাদের নামপরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আলাউদ্দিন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন জুড়ী থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলাউদ্দিন নিহত হন। আহত হন অটোরিকশা দুটির চালকসহ আরও দুই যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ নিহত আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়।

Manual1 Ad Code

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য মারা গেছেন। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিশা দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ি দুটির চালককে পাওয়া যায়নি। শুনেছি তারাও আহত হয়েছে। নিহত আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!