বড়লেখায় লণ্ডন প্রবাসীর উদ্যোগে দরিদ্রদের খাদ্য ও অর্থ সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বড়লেখায় লণ্ডন প্রবাসীর উদ্যোগে দরিদ্রদের খাদ্য ও অর্থ সহায়তা

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামের লন্ডন প্রবাসী স্কুল শিক্ষক মাওলানা মো. মুমিনুল ইসলাম ফারুকী ও তার বন্ধুদের অর্থায়নে এলাকার দরিদ্র, অসচ্ছল ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার প্রবাসী মুমিনুল ইসলাম ফারুকীর নিজ বাড়িতে স্বাস্থবিধি মেনে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৮জন সনাতন ধর্মাবলম্বী ও ৫২ জন ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ টি সাবান ও নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।

Manual3 Ad Code

খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা প্রদানকালে স্থানীয় ইউপি সদস্য আলীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালাচাঁদ চন্দ চন্দ, ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সাংবাদিক কাজী মুহাম্মদ রমিজ উদ্দিন, সুলতান মাহমুদ খান, তারেক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। লন্ডন প্রবাসী মুমিনুল ইসলাম ফারুকী জানান, ‘করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে খেটে খাওয়া হতদরিদ্র মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। তাই প্রবাসে বসে উদ্যোগ নেই এই দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর। এ উদ্যোগে আমার বন্ধুমহলও এগিয়ে এসেছেন। তাদের আর্থিক সহযোগিতায় এবং আমার ভাই আব্দুশ শহীদ ও মুজিরুল ইসলামের মাধ্যমে করোনাকালীন সময়ে আরও দুই দফায় অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় আরো ৯০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সম্পন্ন করেছেন। ধাপে ধাপে হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের ধারা অব্যাহত রাখবেন।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!