বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমখানায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমখানায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

  • শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা, পৃষ্টপোষক, দাতা ও কার্যকরি পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার বড়লেখা হিফজুল ক্বোরান ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। নেতৃবৃন্দ এতিমখানার এতিমদের সাথে ইফতার করেছেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্ঠা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, পরিষদের উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব, শামছুল ইসলাম পুতুল, ব্যবসায়ি আব্দুল খালিক, সমাজসেবক আহমদ জাকারিয়া, বড়লেখা উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!