বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উদ্যোগে মাদ্রাসায় অনুদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উদ্যোগে মাদ্রাসায় অনুদান

  • শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় আর্থিক অনুদান দিয়েছে লন্ডস্থ বড়লেখা ফাউন্ডেশন ইউ, কে (চ্যারিটি নং-১১৯১৫৯৩)। শনিবার দুপুরে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সহযোগিতায় অত্র মাদ্রাসায় অনুদানের অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য ও সভা শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারিছ আলী।

Manual1 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সহকারি সমন্বয়ক পৌর কাউন্সিলার কবির আহমদের সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মজিদ, প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাছুম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার টাকা, প্রবাসী মাছুম আহমদ ৫শ’ টাকা প্রদান করেন। এছাড়া পৌর কাউন্সিলার কবির আহমদ মাদ্রাসার আবাসিক ছাত্রদের খাবারের জন্য প্রতিমাসে একবস্তা চাল প্রদানের অঙ্গীকার করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!