বড়লেখায় শিশুকে বাঁচাতে চালকের ব্রেক, ছিটকে পড়ে তরুণীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় শিশুকে বাঁচাতে চালকের ব্রেক, ছিটকে পড়ে তরুণীর মৃত্যু

  • সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে সিএনজি চালিত চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে জহুরা আক্তার সাথী (২২) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার বিকেলে বড়লেখা-শাহবাজপুর সড়কের বানিকুনা মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জহুরা আক্তার সাথী উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর গ্রামের নজির আহমদের মেয়ে।

Manual8 Ad Code

জানা গেছে, জহুরা আক্তার সাথী সিএনজি চালিত অটোরিকশায় করে বড়লেখা উপজেলা সদরে যাচ্ছিলেন। বড়লেখা-শাহবাজপুর সড়কের বানিকুনা মসজিদের সামনে যাওয়ার পর হঠাৎ করে এক শিশু সিএনজির সামনে পড়ে যায়। সেই শিশুকে বাঁচাতে তাৎক্ষণিক ব্রেক কষেন চালক। এসময় সিএনজির পেছনের সিটে বসে থাকা তরুণী সাথী গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!