বড়লেখায় রাস্তা বন্ধ করায় দুর্ভোগে ১১ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় রাস্তা বন্ধ করায় দুর্ভোগে ১১ পরিবার

  • মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা:

Manual4 Ad Code

বড়লেখায় দুইপক্ষের চলাচলের যৌথ রাস্তা প্রতিহিংসাবশত হঠাৎ একপক্ষ বাঁশের বেড়ায় বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছে ১১ পরিবারের শতাধিক সদস্য। প্রায় এক বছর ধরে ভুক্তভোগীরা কৃষিক্ষেত মাড়িয়ে যাতায়াত করছেন। সোমবার ভুক্তভোগীরা এব্যাপারে রাস্তা বন্ধকারী লাল মিয়া ও তেরা মিয়ার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছেন।

Manual8 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেনাগুল গ্রামের মাছুম আহমদ, তারেক আহমদের বাবা-চাচারা রিয়াজ উদ্দিন ও নুর উদ্দিন বসতবাড়িতে যাতায়াতের সুবিধার্থে মকরিম আলীর নিকট থেকে ৮ শতাংশ ভুমি ক্রয় করেন। এই ভুমির ওপর দিয়ে প্রায় ৪০ বছর ধরে রিয়াজ উদ্দিন ও নুর উদ্দিনের পরিবারের লোকজন এবং বিক্রেতা মকরিম আলীর পরিবারের লোকজন যৌথভাবে যাতায়াত করছেন। প্রায় ১ বছর আগে হঠাৎ মকরিম আলীর ছেলে লাল মিয়া ও তেরা মিয়া যৌথ রাস্তার একাংশে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে ১১ পরিবারের শতাধিক সদস্য মারাত্মক দুর্ভোগে পড়েছেন। তারা বাধ্য হয়ে কৃষি জমির কাদা, মাটি ও পানি মাড়িয়ে যাতায়াত করছেন।

Manual2 Ad Code

ভুক্তভোগী তারেক আহমদ ও মাছুম আহমদ জানান, প্রতিহিংসা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে লাল মিয়া ও তেরা মিয়া তাদের যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় এক বছর ধরে আমরা ১১ পরিবার মারাত্মক অসুবিধা ভোগ করছি। নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। তারা আরো অভিযোগ করেন, আমাদের বাবা-চাচাদের নিকট মকরিম আলীর বিক্রয় করা ৮১ শতাংশ ও ১৪ শতাংশ ভুমির অধিকাংশ ভুমি লাল মিয়া ও তেরা মিয়া বুঝিয়ে দেননি। বিক্রয় করা ভুমিতে তারা অট্টালিকা বানিয়ে দখলে নিয়েছে। ভোগদখল বুঝিয়ে দিতে বললেই হুমকি-ধমকি দেন। প্রায় ১ বছর ধরে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় জরিপ মাপ কোন কিছুই মানছে না।

এব্যাপারে লাল মিয়া ও তারা মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন জানান, কয়েকটি পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্তদের নোটিশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!