বড়লেখায় ৫শ’ দিনমজুর ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করল পৌর ছাত্রলীগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় ৫শ’ দিনমজুর ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করল পৌর ছাত্রলীগ

  • শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা পৌর ছাত্রলীগ বৃহস্পতিবার বিকেলে পৌরশহরে ৫ শতাধিক অসচ্ছল, গরিব ও দিনমজুরকে ইফতার বিতরণ করেছে। উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয় সম্মুখে ইফতারের প্যাকেট বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

Manual7 Ad Code

পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের সঞ্চালনায় ইফতার বিতরণের সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলার জেহীন সিদ্দিকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য ছালেহ আহমেদ জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, সাবের হোসেন জয়, রাহাত আহমদ, রাসেল আহমদ, ইমন আহমদ, রুহিন আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!