পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে -পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে -পরিবেশমন্ত্রী

  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, ঢাকা::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বনভূমি, নদী, জলাভূমি দখলকারী এবং টিলা ও পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। এসকল পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সরকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগের সাথে সবাই ঐক্যবদ্ধ থাকলে এদের প্রতিরোধ করা সম্ভব হবে।

শনিবার জাতীয় সংসদ আবাসিক কমপ্লেক্স কনভেনশন হলে জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন আয়োজিত সদ্যপ্রয়াত গুণিজনদের স্মরণে স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

Manual8 Ad Code

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশ মন্ত্রণালয় দেশের পরিবেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ করা হচ্ছে, আইনপ্রয়োগ করা হচ্ছে। এ সকল কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে দেশের সার্বিক পরিবেশের মানোন্নয়ন হবে।

Manual1 Ad Code

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আসন-২১ এর সংসদ সদস্য মোছাঃ শামীমা শাহরিয়ার খানম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের বিভাগীয় প্রধান ডাঃ মামুন আল-মাহতাব এবং বিটাকের মহাপরিচালক মোঃ আনোয়ার চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, দেশবরেণ্য স্থপতি প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এবং বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ সদ্যপ্রয়াত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের স্মরণসভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!