বড়লেখায় জলমহালের মাছ লুটের অভিযোগে কোর্টে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় জলমহালের মাছ লুটের অভিযোগে কোর্টে মামলা

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখার বড়থল বড়জালাই গ্রুপ (বদ্ধ) জলমহালের কয়েক লাখ টাকার মাছ লুট, চাঁদা দাবী ও হুমকি ধমকির অভিযোগে স্থানীয় ৫ ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। রোববার আদালতে মামলাটি করেন জলমহালের ইজারাদার ধলইছড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনোয়ার আলী। আদালত মামলাটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

Manual3 Ad Code

অভিযুক্তরা হলেন- বড়থল গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে রুবেল আহমদ, মৃত কুটু মিয়ার ছেলে সুনাব আলী, মৃত বদই মিয়ার ছেলে আব্দুস সহিদ, মৃত আরজান আলীর ছেলে বিলাল আহমদ ও মৃত আবুল মিয়ার ছেলে শাকিল আহমদ।

Manual4 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, আসামীরা দীর্ঘদিন ধরে জলমহালের ইজারাদারের কাছে চাঁদা দাবী করে আসছিল। প্রায়ই রাতের আধারে তারা জলমহালের মাছ লুটের চেষ্টা চালায়। গত ২২ এপ্রিল ভোরবেলা তারা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সঙ্গবদ্ধভাবে বিলে প্রবেশ করে। পাহারাদারকে মারধর করে প্রায় আড়াই লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!