বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে সরকারি জলাশয়ের অবৈধ সেচকার্যে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। উপজেলার সুজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সহিদ আহমদসহ ভুক্তভোগী ১৫ ব্যক্তি মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন।

Manual8 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়থল গ্রামের বড় ঝালাই গ্রুপ (বদ্ধ) জলাশয়ের ইজারাদার সমিতি গত কয়েক দিন আগে বিধি বহির্ভুতভাবে ৩/৪টি পানির মেশিন বসিয়ে জলমহালটি শুকাতে থাকে। এ জলাশয়ের পানির ওপর আশপাশের বাসিন্দারা নির্ভরশীল। মেশিন বসিয়ে শুকিয়ে ফেলার অপচেষ্টায় ইজারাদারের বিরুদ্ধে এলাকাবাসী ইউএনও বরাবরে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে বিলে চলমান সেচযন্ত্র বন্ধ করে ফিরে যান। কোন ব্যবস্থা না নেয়ায় ইজারাদারের লোকজন পুনরায় পানি সেচ শুরু করে। উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে গত ২২ এপ্রিল মৎস্য কর্মকর্তা পুনরায় ঘটনাস্থলে গিয়ে সেচকাজে নিয়োজিত ৩টি পানির পাম্প জব্দ করেন। নিয়মানুযায়ী তিনি সেচযন্ত্রগুলো জব্দ করে উপজেলা প্রশাসনে জমা দিয়ে আইনানুগ ব্যবস্থা নিবেন। কিন্তু তা না করে অভিযুক্তদের সাথে আঁতাত করে তিনি মেশিনগুলো স্থানীয় ইউপি কার্যালয়ে দিয়ে যান। এদিকে ইজারাদার সমিতির সভাপতি আনোয়ার আলী অবৈধ বিল সেচের প্রতিবাদকারীদের আসামি করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে।

Manual4 Ad Code

ইউপি মেম্বার সহিদ আহমদ অভিযোগ করেন মৎস্য কর্মকর্তার সাথে আঁতাত করেই অসাধুরা বিল সেচ করেছে। পরে তার ইন্ধণেই আমিসহ প্রতিবাদকারীদের আসামি করে ইজারাদার সমিতির সভাপতি আনোয়ার আলী আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি প্রশ্ন রাখেন যেদিন প্রশাসন বিল থেকে অবৈধ সেচমেশিন জব্দ করল, শত শত মানুষ দাঁড়িয়ে দেখল, ওইদিন কিভাবে আমরা বিল থেকে মাছ লুট করলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, ইউএনও ও এসিল্যান্ডের নির্দেশনা মোতাবেক ওই জলাশয় থেকে তিনি ৩টি সেচ মেশিন উদ্ধার করে স্থানীয় ইউপি কার্যালয়ে জমা রেখেছেন। নিয়মনীতি বহির্ভূত কোন কাজের সাথে তিনি সম্পৃক্ত নন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!