কুলাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কুলাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা

  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code
কুলাউড়া শহর প্রতিনিধি ::
মৌলভীবাজারের :কুলাউড়া উপজেলায়  মাদক বিক্রিতে বাধা দেওয়ার হামলার শিকার হয়েছেন এক প্রতিবাদি যুবক। ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার রাঙ্গি ছড়া বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে। এ ঘটনায় কুলাউড়া থানার হামলাকারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২২ আগস্ট শুক্রবার সকালে  কুলাউড়া থানায় এজাহার দিয়েছেন গুরুতর আহত যুবক মো: সেলিম মিয়া(৩৫)।
 এজাহার সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার রাংগিছড়া বাজার এলাকার লক্ষিপুর গ্রামের বাপ্পি (২৫)মাদক বহন করে নিয়ে যাচ্ছিল।এসময় বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া বাপ্পির পথরোধ করে বাধা দেয়।তখন বাপ্পি তার সহযোগীদের খবর দিয়ে এনে সংঘবদ্ধভাবে দেশীয় অস্র দিয়ে সেলিমের উপর হামলা চালানো হয়। সেলিম দৌড়ে যুবদল নেতা রাহেলের অফিসে গেলেও তারা ক্ষান্ত হয়নি। তাকে যুবদলের রাহেল মিয়ার অফিসে সন্ত্রাসীরা উপর্যুপরি  আঘাত করতে থাকে।  প্রতিবাদকারী সেলিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখন করে। সাথে সাথে এলাকাবাসী সন্ত্রাসীদের কবল হতে যুবক সেলিমকে উদ্ধার করে এবং কুলাউড়া  হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর আহত সেলিম জানান, তিনি বাজারে ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দেখতে পান বাপ্পি নামের যুবক মাদক নিয়ে যাচ্ছে তিনি প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়।
  এ ঘটনায় সেলিম বাদি হয়ে বাপ্পি, মহিব আহমদ মেম্বার ও কাদির মিয়া নামক ৩ ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায়  মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক জানান তিনি অভিযুক্তদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসাইন জানান মাদক ব্যবসায়ীর কিংবা মাদক সেবনকারী কাউকে কোন ছাড় দেওয়া হবে না।  এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!