কমলগঞ্জে এলজিইডির সড়কে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে এলজিইডির সড়কে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে এলজিইডির সড়কের উপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি টং দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ২য় মোড়ে সরকারি মেইন রাস্তার উপর একটি টং দোকান বসানোর ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং সর্বসাধারণের চলাচলের রাস্তায় মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে অবৈধ দখলদারদের কারণে। এ ভ্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে সরেজমিন খেঁজি নিয়ে জানা যায়, পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ২য় মোড়ে সরকারি মেইন রাস্তার উপর পতনঊষার ইউয়িনের মনসুরপুর গ্রামের মো: ছহীদ উল্যা ও মো: রইছ উল্যা গংরা দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার উপর অবৈধভাবে একটি টং দোকান বসিয়ে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের এবং সর্বসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বর্তমানে এই টং দোকানের কাছ দিয়ে এলজিইডির অর্থায়নে একটি ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। টং দোকানটি দ্রুত অপসারণ না করলে যেকোনো মুহুর্তে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয় একাধিক সূত্র জানায়, অবৈধ টং দোকানের মালিকের সাথে একটি প্রভাবশালী মহলের যোগসাজশ থাকায় কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারছে না। জনস্বার্থে সরকারি রাস্তাটি দ্রুত দখলমুক্ত করা একান্ত জরুরী।

Manual1 Ad Code

এ ঘটনায় জনস্বার্থে গত ২৪ এপ্রিল শহীদনগর বাজারের মো: মুজিবুর রহমান বাদশা জরুরী ভিত্তিতে সরেজমি পরিদর্শনপূর্ব্বক সরকারিমেইন রাস্তার উপর বিনা লিজের টং দোকান অপসারণের জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন প্রদান করেছেন। এর আগে দখলদারদের বিরুদ্ধে তিনি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে অবৈধ টং দোকানের মালিক মনসুরপুর গ্রামের মো: ছহীদ উল্যা ও মো: রইছ উল্যা গংদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়ন।

শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বারবার তাগিদ দেয়া স্বত্তেও অবৈধ দখলদাররা দোকান অপসারণ না করায় আমরা প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Manual4 Ad Code

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত অবৈধ টং দোকান অপসারণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্তক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!