বড়লেখায় গ্রেটভিশন এসোসিয়েশনের ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

বড়লেখায় গ্রেটভিশন এসোসিয়েশনের ইফতার মাহফিল

  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual2 Ad Code

বড়লেখায় সমাজসেবী সংগঠন গ্রেটভিশন এসোসিয়েশনের উদ্যোগে মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল বৃহস্পতিবার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহিদুর রহমান জুনেদের সভাপতিত্বে ও সহসভাপতি শাহিদুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা সভাপতি ও ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ কামাল উদ্দিন।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটভিশন এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আবুল কাশেম, হাফেজ ফয়ছল আহমদ, আজির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নাহিদ হোসেন, আহমাদুল হাসান, ফাউদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম একটি স্তম্ভ। পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে। রমাজান মাস মানুষের দিশারী এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবর্তীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ্য থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্যে যা সহজ তা চান এবং যা তোমাদের জন্যে কষ্টকর তা চান না, এজন্যে যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews