জুড়ীর সাঈদ আলম ওমানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীর সাঈদ আলম ওমানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হাফেজ সাঈদ আলম ওমানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বর্তমানে স্টুডেন্ট এবং ওমানের মসজিদ আল-শায়িলী সোহহার ইমাম হিসেবে কর্মরত। গত ২২ এপ্রিল অনলাইনে ওমানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। গত ২৮ এপ্রিল চূড়ান্ত পর্ব শুরু হয়ে গত শুক্রবারে জমকালো আয়োজনের মাধ্যদিয়ে তা সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন- রাজ্য পরিষদের সদস্য ইয়াকুব বিন ইউসুফ আল-কামিশকি, শেখ সুলেমান আল-রুশদি, শেখ সালেম আল-জারাদি, শেখ আবদুল্লাহ আল-রুশদী প্রমুখ।

Manual6 Ad Code

জানা গেছে, গত এপ্রিলের শেষদিকে অনলাইনের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় ২২বছর বয়সী হাফেজ সাঈদ আলম বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন। প্রথমধাপে বিভিন্ন গ্রুপ থেকে ৫৬ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য তাকে মনোনীত করা হয়। চূড়ান্ত পর্বে পাঁচ দেশের সেরা প্রতিযোগীর মাঝে বাংলাদেশের প্রতিযোগী সাঈদ আলম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এর আগে ২০১৪-১৫ -১৬ সালে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি অংশ গ্রহন করে সফলতা অর্জন করেন। সাঈদ আলমের পিতা সফিক উদ্দিন কৃষি উদ্যক্তা ও মা গৃহিণী। সাঈদ আলম বলেন, আমি বাংলাদেশী বংশোদ্ভূত উমান প্রবাসী। পড়াশোনার টানে ২০২০ সালে উমানে আসা হয় আমার পড়াশোনার সুবিধা নিয়েই এ যাবৎকাল পর্যন্ত প্রবাসে রয়েছি। হিফজ সম্পন্ন করেছি নিজ দেশে (বাংলাদেশ)। হাফেজ ক্বারী বেলায়েত উল্লাহ (আল-হাদী) ও হাফেজ আরিফ মাহমুদ ও মাওলানা আব্দুন নূর বাহুবলী প্রমুখ উস্তাদগণের সংস্রবধন্য হয়ে। তিনি বলেন, হিফজ সম্পন্ন করার পর ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া বি-বাড়িয়ায় ভর্তি হই। সেখানকার উস্তাদদের পরশে প্রাথমিক শিক্ষা লাভ করি। আমার জীবনে শিক্ষার বড় অংশ সেখান থেকেই অর্জিত হয়। আল্লাহ তাআলা প্রিয় প্রতিষ্ঠান ও উস্তাদরকে দিনের জন্য যেন কবুল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!