কমলগঞ্জে জামাল-কামরুন ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কমলগঞ্জে জামাল-কামরুন ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম আলফাজ উদ্দীনের পুত্রবধু ও মরহুম জামাল উদ্দীনের স্ত্রী আমেরিকা প্রবাসী কামরুন নাহার কর্তৃক প্রতিষ্টিত জামাল-কামরুন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারের মতো সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র শতাধিক মানুষের মাঝে ও আলফাজ উদ্দিন মোহাম্মদীয়া হাফিজীয়া মাদ্রাসায় শনিবার ৩০ এপ্রিল সকাল ১১টায় উপজেলার আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল মাঠে উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলফাজ উদ্দিন মোহাম্মদীয়া হাফিজীয়া মাদ্রাসার সভাপতি মো. আশরাফ উদ্দিন চৌধুরী।

Manual5 Ad Code

মো. আজহার উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল এর প্রতিষ্ঠাতা, জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসার মো. সালাহ্ উদ্দিন, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল বাছিত, সমাজসেবক নুরুল ইসলাম।

জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসার মো. সালাহ্ উদ্দিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়,দরিদ্র মানুষের মাঝে আমাদের এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews